
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২:৫

রাজবাড়ীর দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া সাকিনস্থ দৌলতদিয়া মডেল হাই স্কুলের পাশে বাবুর মেহগনি বাগানের মধ্য থেকে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার বটিয়াঘাটা থানার খারাবাদ গ্রামের মো. আমজাদ শেখ এর ছেলে মো. রুবেল শেখ (২৬), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়া গ্রামের মো. নাসির শেখ এর ছেলে মো. জাকির হোসেন(২১)।
এ সময় তাদের হেফাজতে থাকা একটি লোহার তৈরী রামদা, একটি লোহার তৈরী ধারালো দা, একটি লোহার তৈরি ধারালো চাকু, একটি গিয়ার চাকু, একটি লোহার হাতল যুক্ত লোহার হাতুরী, একটি নাইলনের রশি, একটি মাঝারি আকারের প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার অফিসার ফোর্স বৃহস্পতিবার রাত ৪টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া সাকিনস্থ দৌলতদিয়া মডেল হাই স্কুলের পাশে বাবুর মেহগনি বাগানের মধ্য থেকে ডাকাতির প্রস্তুতি কালে তাদের কে গ্রেপ্তার করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সজুমদার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহত অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।