
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৮

মাদারীপুরের কালকিনিতে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকটি বসতঘর ও ইটভাটায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষকলীগ নেতা মানিক সরদার হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতঘরে লুটপাট শেষে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।
পরে তার সমর্থিত পাশের ৮ থেকে ১০টি বসতঘর ও একটি ইউভাটায় পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ও বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। মানিক সরদার হত্যাকান্ডের ঘটনার জেরেই পরবর্তী অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ফাসিয়াতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দুবর্ত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় কালকিনি উপজেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মানিক সরদার। হত্যাকান্ড ও অগ্নিসংযোগ এই দুটি ঘটনার পরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
