
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ১:২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের হারানো সৌন্দর্য ফিরিয়ে দিতে আবারও একটি কৃষ্ণচূড়া বৃক্ষের চারা রোপণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধান ফটকের সামনে দুপুর ১২টায় কৃষ্ণচূড়া’সহ তিনটি ফুল গাছের চারা রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ।
বৃক্ষরোপণ শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিত শিক্ষক, কর্মকর্তাদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের ফুল বাগান পরিদর্শন করেন এবং ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রধান করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যে প্রস্ফুটিত করে তুলেছিলো সকলের মনে। গাছটির বয়স বৃদ্ধি পাওয়ায় এবং যথাযথ পরিচর্যার অভাব থাকায় মারা যায়। গত ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে অবস্থিত এই গাছটি কেটে ফেলা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
