
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ১:২৩

সারা দেশের মত নওগাঁতে বইছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকছেনা। এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব সামর্থ্যবানরা। এরই ধারাবাহিকতায় নওগাঁয় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকসহ শতাধিক শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জেলা স্টেডিয়াম মাঠে নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় বিমান কুমার রায় বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের দেওয়া প্রত্যয় নিয়ে আর্তমানবতার সেবায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিমান আরও বলেন, আমি রাজনীতির পাশাপাশি চেষ্টা করে যাচ্ছি সমাজের চারপাশের অসহায় মানুষের পাশে সাধ্যমত দাঁড়ানোর। আমাদের সকলের উচিত যে যার মত সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেয়ার।

কোনো ট্যাগ পাওয়া যায়নি