
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৮

স্থগিতকৃত কেন্দ্রে জয়লাভ করে ভূঞাপুরের অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিতকৃত কেন্দ্রে আজ সোমবার (৭ ফেব্রুয়ারী) নির্বাচন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রটিতে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। এ ছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, গোয়েন্দা পুলিশ ( ডিবি) ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিককে বিজয়ী ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার রেজাউল ইসলাম।
এর আগে অলোয়া ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ৪ হাজার ৮৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম (সরকার শরীফ) আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২৭ ভোট।
স্থগিতকৃত কেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৬৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে আ.লীগ মনোনীত রফিকুল ইসলাম রফিক (নৌকা) প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০৭ ভোট, আ.লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল) পেয়েছেন ৩৯৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৯ ভোট।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

অলোয়া ইউনিয়নের ১০টি কেন্দ্রের মধ্যে আ.লীগ মনোনীত রফিকুল ইসলাম রফিক (নৌকা) প্রতীকে ৭ হাজার ৬২ ভোট পেয়ে ৯৮৪ ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী শরিফুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন ৬ হাজার ৭৮ ভোট এবং বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ৪ হাজার ৯২৫ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা জানান, অলোয়া ইউনিয়নের স্থগিতকৃত আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীক প্রার্থী রফিকুল ইসলাম রফিক ৭ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন। স্থগিতকৃত কেন্দ্রে পূনরায় ভোট গ্রহণের জন্য সোমবার (৭ ফেব্রুয়ারী) ধার্য করেন নির্বাচন কমিশন।