
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২

ভারতের মালদহে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লে এক দম্পতিসহ ৪ জন নিহত হয়েছেন।রোববার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মালদহের নালাগোলা রাজ্য সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা সবাই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বাসিন্দা।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা

কোনো ট্যাগ পাওয়া যায়নি