
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৫

শাক-সবজি উৎপাদনে সক্ষম মেহেরপুর জেলায় শাক-সবজির বাজারে মূল্যবৃদ্ধি হওয়ায় বিপাকে ভোক্তারা। জেলায় পুরো শীত মৌসুম জুড়ে সবজির দাম খুব একটা না কমলেও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। মেহেরপুরের বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি থাকলেও উচ্চমূল্যের কারণে হতাশ সাধারণ মানুষ। স্বাভাবিকের বাইরে মূল্য থাকায় অনেকে ক্রয় করতে পারছেনা শাক-সবজি।
গত কয়েক সপ্তাহে মেহেরপুরের বাজারগুলোতে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, ফুলকপি, বাঁধা কপি, আলু, টমেটো, গাজর, মূলা, সিম, পালং শাক, লাউ, বেগুন, ছোলা শাক এর মূল্য প্রায় দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। তবে পাইকারির তুলনায় খুচরা বাজারে শাক-সবজির দাম তুলনামূলকভাবে আরো বেশি।
গতকাল (৩১-শে জানুয়ারী) সোমবার মেহেরপুরের বাণিজ্য খ্যাত বামন্দীর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচ ৪০ টাকা কেজি, পেঁয়াজ ৩০ টাকা কেজি, রসুন ৫০-৪০ টাকা কেজি, আদা ৮০ টাকা কেজি, ফুলকপি ২৫ টাকা কেজি, বাঁধাকপি ১২ টাকা কেজি, আলু ১২ টাকা কেজি , টমেটো ৩০ টাকা কেজি, গাজর ২৫ কেজি, সিম ৩০ টাকা কেজি, পালং শাক ১৫ টাকা কেজি, লাউ ৩০ টাকা পিস , বেগুন ৩৫-৪০ টাকা কেজি, ছোলার শাক ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে এক্ষেত্রে বাজার মনিটরিং করার কোন ব্যবস্থা গ্রহণ করেনি কতৃপক্ষ। বামন্দী বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু 'ই-নিউজ৭১'কে বলেন, বিক্রেতারা উচ্চমূল্যে ক্রয়ের ফলে চরা দামে বিক্রি করছে ক্রেতাদের কাছে। পর্যাপ্ত পরিমাণ শাক-সবজি থাকলেও উচ্চ মূল্য এবং বাজার মনিটরিংয়ের দিকে তিনি স্ব-স্ব কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি