
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ২১:১৯

নাটোরের লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ী ব্রীজের নিচ থেকে পরিত্যক্ত একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে লালপুর থানা পুলিশ পরিত্যক্ত একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ী নতুন ব্রীজ তৈরির লক্ষে বর্তমান ব্রীজটি ভেঙ্গে ফেলার সময় ভেকুর চালক ও সংশ্লিষ্টরা পরিত্যক্ত একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ দেখতে পেয়ে পুলিশ কে জানায়।
খবর পেয়ে লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক ও এসআই তৌফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে পরিত্যক্ত সার্টার গান ও আগ্নেয়াস্ত্রের বাট উদ্ধার করে থানায় নিয়ে যান।লালপুর থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি