
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ২০:২৮

দেশজুড়ে শৈত্য প্রবাহের প্রচণ্ড শীতের মাঝে ২৯ জানুয়ারি (শনিবার) দুপুরে সূবর্ণচর উপজেলার মাঠে ভালোমানের শীতবস্ত্র বিতরন করে পারি ফাউন্ডেশন নোয়াখালী শাখার সদস্যরা। প্রতি বছরই এ সংগঠনটি কুড়িগ্রাম ও গাইবান্ধার বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন পারি ফাউন্ডেশনের নোয়াখালী শাখার সেচ্ছাসেবক নুর মোহাম্মদ মনু, রাসেল, ফিরোজ, শাকিল, ইকবাল,বায়েজিদ সহ এলাকার বেশ কিছু স্বেচ্ছাসেবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দু’দিন আগে থেকেই পারি'র স্বেচ্ছাসেবকদল বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রকৃত অসহায় ও শীতার্তদের মাঝে টোকেন বিতরণ করে এবং সেই টোকেন অনুযায়ী শনিবার ৩ শতাধিক শীর্তাতের হাতে তুলে দেয়া হয় ভালোমানের শীতবস্ত্র।

শীতবস্ত্র নিতে আসা অনেক অসহায় নারী জানান, এলাকাটি দূর্গম হওয়ায় সব ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। দূর্গম হওয়ার কারণে দূর-দুরান্ত থেকে কেউ এখানে আসতে চায় না। বিভিন্ন সংগঠন শহরের আশপাশে দিয়েই চলে যায়। তাই তারা কিছু পায় না।
তারা আরও জানান, দীর্ঘদিন পর তারা এত ভালো মানের কম্বল পেলো। এজন্য তারা পারি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে। এ প্রসঙ্গে পারি ফাউন্ডেশনের সভাপতি আবু তালেব জানান, তারা এসব অবহেলিত ও ভাসমান মানুষদের নিয়েই কাজ করেন। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদেরকে এসব অসহায় মানুষদের পাশে থাকার আহ্বান জানান তিনি
কোনো ট্যাগ পাওয়া যায়নি