
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০:২৭

কুষ্টিয়ার কুমারখালীতে দিদার (১৬) নামের এক স্কুলছাত্র এবং খোকসায় সেলিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৯টা ও ১১টায় পৃথক থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর ছেলে দিদার (১৬) সে শিলাইদহ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।
নিহতের পারিবারিক সূত্র বলছেন, বেশ কিছুদিন থেকে দিদারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার রাতে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক বাটাম, ছুরি নিয়ে তার ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে বলে জানা গেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম বলেন, দুটি ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে।এদিকে, কুষ্টিয়ার খোকসায় পরকীয়ার জের ধরে উপজেলার একতারপুর ইউনিয়নের কমলাপুর এলাকার রাইস মন্ডলের স্ত্রী সেলিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রাত ১১টার দিকে খোকসা থানা পুলিশ ওই নারীর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।