
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ২২:২৬

গত ২৪ শে জানুয়ারি সোমবার আনুমানিক ৩ ঘটিকায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত তারানীপুর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে কৈখালী কোস্ট গার্ড।
আটককৃত ব্যক্তির হলেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র আব্দুল হাকিম (৩৩)।কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার বি.এন.এম. মামুনুর রহমান জানান, জব্দকৃত , গাঁজা ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি