শনিবার, ১০ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

করোনা ঊর্ধ্বগতিতেও কুষ্টিয়ায় বাণিজ্য মেলা, ক্ষুব্ধ জনগণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ৩:২০

শেয়ার করুনঃ
করোনা ঊর্ধ্বগতিতেও কুষ্টিয়ায় বাণিজ্য মেলা, ক্ষুব্ধ জনগণ

করোনার ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বিস্তার রোধে সরকার আরোপিত বিধি-নিষেধ মানার বালাই নেই কুষ্টিয়ায়। নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের তদারকিও চোখে পড়ার মত নয়। ক্রমবর্ধমান সংক্রমণ ঊর্ধ্বগতির পরও শহরের প্রাণকেন্দ্র কুষ্টিয়া হাইস্কুলের মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার চূড়ান্ত আয়োজনে চরমভাবে উদ্বিগ্ন শহরবাসী। জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই বাণিজ্য মেলার আয়োজনে সচেতন মহলে উঠেছে নানা প্রশ্ন। 

খোঁজ নিয়ে জানা যায়, ১৮৬১ সালে স্থাপিত ঐতিহ্যবাহী কুষ্টিয়া হাইস্কুলের বিশাল মাঠের চারদিকজুড়ে নির্মাণ করা হয়েছে শতাধিক স্টল। দর্শকের দৃষ্টি ও মেলার আকর্ষণ বাড়াতে মাঠের মাঝখানে রঙিন বাতির সুউচ্চ টাওয়ার, পানির ফোয়ারাসহ নির্মিত হয়েছে নানা স্থাপনা। এছাড়া ইট বিছিয়ে অভ্যন্তরীণ রাস্তাসহ স্টল নির্মাণের ফলে খেলার মাঠটি পরিণত করা হয়েছে বিপনি-বিতান

আরও

বৈধ ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে শ্রমদাস বানানোর ফাঁদ

বৈধ ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে শ্রমদাস বানানোর ফাঁদ

করোনার প্রাদুর্ভাবে দুই বছর বাদে বিগত প্রায় ৮/১০ বছর যাবত চিহ্নিত একটি মহল বাণিজ্য মেলার নামে র‌্যাফেল ড্র, যাত্রা ও পুতুল নাচের নামে অশ্লীলতাসহ জুয়ার আসর বসিয়ে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। বিগত বছরের সবকটি মেলাতেই র‌্যাফেল ড্রতে মোটরসাইকেলসহ আকর্ষণীয় পণ্যের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে জেলার বিভিন্ন উঠতি যুবকসহ শ্রেণি-পেশার মানুষ জুয়ার কবলে হয়েছেন সর্বস্বান্ত। 

সচেতন মহলের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকার ভাগ পেয়ে বারবার মাঠ ব্যবহারের অনুমতি দিচ্ছে বলে রয়েছে অভিযোগ। ফলে মাঠটি ব্যবহার করতে না পেরে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে হচ্ছে বঞ্চিত বছরের পর বছর। করোনার নতুন রিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ সরকার ঘোষিত ১১টি নির্দেশনার কোনো তোয়াক্কা না করে ভারত সীমান্তঘেঁষা জেলা কুষ্টিয়ায় বাণিজ্য মেলার নামে জন-সমাগমসহ আবারও জুয়ার সেই আসর বসানোর পাঁয়তারা করছে সুবিধাভোগী মহল। 

ক্ষুব্ধ জনগণবাণিজ্য মেলা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

এতে স্কুলের শিক্ষার্থীসহ শহরের সচেতনমহল চরমভাবে ক্ষুব্ধ  ও উদ্বিগ্ন। মাঠে মেলার আয়োজনে স্কুলের ছাত্রদের খেলাধুলা চরম ব্যাহতের পাশাপাশি শরীরচর্চাসহ বন্ধ হয়ে গেছে শহরবাসীর বৈকালিক হাঁটাচলা। বাণিজ্য মেলার আয়োজনে এখনো কোনো অনুমোদন দেওয়া হয়নি বলে কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। তবে জেলা প্রশাসনের কোনো অনুমোদন ছাড়া মেলা আয়োজনের নেপথ্যে কারা কল-কাঠি নাড়ছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২০ জানুয়ারি এ বাণিজ্য মেলা চালু করা হবে বলে আয়োজকরা জানিয়েছে। ওমিক্রন ঊর্ধ্বগতিসহ করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির ভয়ানক পরিস্থিতিতে মেলা চালু হলে এ জেলার লাখ লাখ মানুষ করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছে সচেতন মহল। 

নাগরিক কমিটির সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এসএম মুস্তানজিদ বলেন, ‘করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি পরিস্থিতিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। এছাড়া মাস্ক ব্যবহারসহ মেলা, সমাবেশ ও গণ-জমায়েত এড়িয়ে না চললে সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।’  

সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি আলহাজ্ব রফিকুল আলম টুকু বলেন, ‘করোনার ঊর্ধ্বগতিতে মেলার আয়োজন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। 

ঢাকায় অনুষ্ঠিত ডিসি সম্মেলনে যোগদান করায় কুষ্টিয়ার জেলা প্রশসক মো. সাইদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ও ডিসির দায়িত্বপ্রাপ্ত মৃণাল কান্তি দে জানান, কুষ্টিয়ায় বানিজ্য মেলা আয়োজনে জেলা প্রশাসনের পক্ষে কোনো অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

এ সম্পর্কিত আরও পড়ুন

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচার থামছে না। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার আশায় মাদক কারবারিরা নানা কৌশলে বড় বড় চালান দেশে ঢোকাচ্ছে। সীমান্তে কিছু চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও অনেক চালানই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। বাহকরা আটক হলেও মূল কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ও বর্ডার গার্ড

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর পারের ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোহান ওই ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম। বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার রাকিবুল ইসলামের