
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ৩:১৩

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে ড. এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন। আজ বিকালে ডাসার সৈয়দ আতাহার আলী স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে ড. এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় স্থায়ী সদস্য ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামানের উদ্যোগে উক্ত বিতরনী কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসময় ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, ডাসার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, সাবেক ইউপি সদস্য সৈয়দ শহিদুল ইসলাম, ঢাকার রামপুরা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ শাহ নেওয়াজ লিংকন,

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ডাসার উপজেলা শাখার সভাপতি সৈয়দ সালমান হোসেন অন্তুু,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।