
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ২০:৫২

কুড়িগ্রামের চর রাজিবপুর থানার কোদালকাঠি ইউনিয়নে ৫০০ শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।প্রচণ্ড শীতের মাঝে বুধবার সকাল ৭টায় এসব কম্বল বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘পারি ফাউন্ডেশন’। প্রতি বছর এ সংগঠনটি কুড়িগ্রাম ও গাইবান্ধার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন, সেচ্ছাসেবী কামাল, সোহাগ,দিদার,ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তি।। দু’দিন আগে পারি ফাউন্ডেশনের সদস্যরা ঢাকা থেকে কম্বল নিয়ে পৌঁছায় সীমান্তের ওই এলাকায়। দু’দিন ধরে তারা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রকৃত অসহায় ও শীতার্তদের মাঝে টোকেন বিতরণ করে। সেই টোকেন অনুযায়ী শুক্রবার সকালে ৫শ শীর্তাতের হাতে কম্বল তুলে দেয়া হয়।

শীতবস্ত্র নিতে আসা অনেক অসহায় নারী জানায়, এলাকাটি দূর্গম হওয়ায় সব ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। দূর-দুরান্ত থেকে কেউ কিছু দিতে গেলে দূর্গম এলাকায় কেউ যায় না। শহরের আশপাশে দিয়ে চলে যায়। তাই তারা কিছু পায় না।
তারা আরও জানায়, দীর্ঘদিন পর তারা কম্বল পেল। এজন্য তারা পারি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে।এ প্রসঙ্গে পারি ফাউন্ডেশনের সভাপতি আবু তালেব জানান, তারা এসব অবহেলিত ও ভাসমান মানুষদের নিয়ে সমাজে আরও কাজ করতে চায়। এজন্য তারা সমাজের হৃদয়বান মানুষগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি