
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ৪:১৩

পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিরাপদ সড়ক এর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে মিলনবাজার এলাকার স্থানীয় এলাকাবাসী। এ সময় মানববন্ধনে বিভিন্ন স্তরের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মিলনবাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলার মিলনবাজার ইউনিট ছাত্র লীগের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক লিমন, হাতীবান্ধা রক্তদান সংস্থার সহ-সভাপতি শাকিলসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, তাই আমরা নিরাপদ সড়ক চাই।