
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১৬:৫৮

মাদারীপুর দিদার পরিবহনের চাপায় ইজিবাইক চালক কামাল ফরাজী(৫০) নিহত হয়েছে।এসময় ইজিবাকের আরও ৫যাত্রী গুরুত্বর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর - শরিয়তপুর আঞ্চলিক সড়কের চর গোবিন্দপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত কামাল ফরাজী মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার খালেক ফরাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহন মাদারীপুর সদর উপজেলার সাবেক চর গোবিন্দপুর এলাকায় আসলে পেছন থেকে ইজিবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক কামাল ফরাজী মারা যায়। এ সময় উত্তেজিত জনতা দিদার পরিবহনে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মাদারীপুরের ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীকে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ার ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়৷ আহতরা খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রামের আালামিন (২২), রাকিব (২০), আজিজ (১৯), রিয়াজ (২১), রাসেল (২২)।মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ঘটনাস্থলে এসে জানতে পেরেছি ১ জন মারা গিয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি