
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ২২:৫৫

ঢাকার বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী সাংবাদিক খান লিটনের একক সংবাদ ভিডিও প্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । অন্য ১২ই জানুয়ারী ২০২২ সকাল ১০ ঘঠিকায় পবিত্র আল কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজনাব অধ্যাপক শফি আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ (চেয়ারম্যান, ঢাকা টেলিভিশন) এডভোকেট এস এম নজরুল ইসলাম( ডেপুটি অ্যাটরনি জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট) এডভোকেট মোহাম্মদ আবুল হাশেম( ডেপুটি অ্যাটরনি জেনারেল,বাংলাদেশ সুপ্রীম কোর্ট) , ফেরদৌস খান ( নিউ ইয়র্ক টাইমস টেলিভিশন), আহমেদ আবু জাফর( বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম), আবুল হোসাইন (সভাপতি-বাংলাদেশ ওয়ার্কাস পার্টি , ঢাকা মহানগর ), আল্লামা শাইখ মুহাম্মদ উছমান গনী ( কলামিস্ট দৈনিক প্রথম আলো), সহ আরও অনেক সম্মানী ও গুনী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আলহাজ্ব মাসুম বিল্লাহ ( প্রেসিডেন্ট-জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি)।আলোচনা শেষে প্রবাসী সাংবাদিক খান লিটনের লেখা জগাখিচুড়ি শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক শফি আহমেদ তালুকদার ( সাবেক ইংরেজী বিভাগীয় চেয়ারম্যান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়) জার্মান বাংলা প্রেস ক্লাব ও অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিলেন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ।সমাপনী বক্তব্যে জনাব খান লিটন সবাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে দেশ ও দেশের মানুষদের কল্যাণে নিজেকে আরো আত্ন নিয়োগ করার মানসে সবার কাছে দোয়া কামনা করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি