
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১৬:৩৫

যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার ( ১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুন্দলী ইউনিয়নের হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার ( ১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।উত্তম সরকার সুন্দলী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছেন চতুর্থ ধাপের ইউপির ভোটে।হামলার ঘটনার পরপরই সেখানে যান স্থানীয় সংবাদকর্মী সুনীল দাস।

কোনো ট্যাগ পাওয়া যায়নি