
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ১৯:১

মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামে আজ (৯-ই জানুয়ারী) আনুমানিক সকাল ১০ টায় তোফাজ্জেল হোসেন (৫০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তোফাজ্জল হোসেন হরিরামপুর গ্রামের উত্তর পাড়ার মৃত বকসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় থেকে নিখোঁজ হয় তোফাজ্জল হোসেন। হরিরামপুর গ্রামের ইউনুস আলী মাস্টারের পুকুরের পূর্ব দিকে কয়েকজন কৃষকের নজরে আসে লাশটি। কাছে এসে তারা নিশ্চিত হয় লাশটি তোফাজ্জেল হোসেনের। পরে তোফাজ্জেল হোসেনের পরিবার ঘটনাস্হলে উপস্থিত হয়ে আহাজারি শুরু করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদার খান জানান, স্হানীয় গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশের টিম ঘটনাস্হলে পাঠানো হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি