
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ১৭:৩৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১০ জানুয়ারি) সকালে ওই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৯ জানুয়ারি) ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৯ জনের। এখনও নিখোঁজ আছেন দেড় বছরের শিশু তাসফিয়া।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, যেখানে ট্রলার ডুবেছে সেখান থেকে কিছুটা দূরে আজ সোমবার সকালে প্রথমে দুজন ও পরে একজনের অর্থাৎ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে একজন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিল।
কোনো ট্যাগ পাওয়া যায়নি