
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ৫:৯

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মহাখালী ফ্লাইওভারের ওপরে একটি প্রাইভেটকারে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
তিনি বলেন, রাত ৯টা ১৩ মিনিটে আমরা মহাখালী ফ্লাইওভারে একটি গাড়িতে আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। গাড়িটি প্রাইভেটকার ছিল বলে জানা গেছে। এর সামনের অংশে ইঞ্জিনে আগুন লেগেছে।

আগুন লাগার কারণ এবং কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফ্লাইওভারের ওপর একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।