
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ২০:৪০

করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা না নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বাড়ির বাহিরে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। টিকা ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। কোভিড সংক্রমণ আরও বাড়লে গণপরিবহনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হবে। তবে ভাড়া বাড়ানো যাবে না।

রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সীমিত জনসমাগম করতে হবে।মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা নিয়েই স্কুলে যেতে হবে। টিকা সার্টিফিকেট ছাড়া যাওয়া যাবে না বাণিজ্য মেলা, বইমেলাতেও।দুই একদিনের মধ্যে এ বিষয়ে সার্কুলার জারি করা হবে জানান মন্ত্রিপরিষদ সচিব।
কোনো ট্যাগ পাওয়া যায়নি