
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২, ১৬:১১

জাতীয় গৃয়াহণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের ২০২২-২০২৩ মেয়াদে নতুন কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার দুপুর ২টায় জাতীয় গৃহায়ণ কর্মচারী ইউনিয়নের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সিনিয়র অ্যাকাউনট্যান্ট মামুনুর রশিদ। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনসুর আলম, কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম সামছুদ্দোহা পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের দুই নির্বাচন কমিশনার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নকশাকার মহিউদ্দিন আহমদে ও বিভাগীয় হিসাবরক্ষক জাকির হোসেন।নতুন কমিটিতে অন্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. আতিকুর রহমান, সহসভাপতি-১ মো. মোস্তফা কামাল, সহসভাপতি-২ মো. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মালেকিন নাছির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশরাফুল আলম এবং অর্থ সম্পাদক মো. নাছির হোসেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মনসুর আলম বলেন, 'নির্বাচন কমিশন এক মাসের বেশি সময় ধরে কষ্ট করে আজকে চূড়ান্ত ফলাফল দিতে পেরেছে, এই জন্য কমিশনকে ধন্যবাদ। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মচারীরা মনসুর-দেলোয়ার পরিষদকে আবারও নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা। যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন তাঁদের পাশে থেকে সে প্রতিদান দিতে হবে।'তিনি বলেন, 'নতুন কমিটি ১০০ দিনের মধ্যেই কর্মসূচি দিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কর্মচারীদের যত দাবি-দাওয়া আছে সব কিছুর সমাধান করবে। সবাই নির্বাচনী কমিটিকে পাশে থেকে শক্তিশালী করবেন- এই প্রত্যাশা।'
কোনো ট্যাগ পাওয়া যায়নি