
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ২০:৪৯

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বুধবার (২৯ ডিসেম্বর) যোগদান করেছেন স্বপন কুমার মজুমদার।এর আগে রাজবাড়ী সদর থানা থেকে তাকে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছিল।জানাগেছে, ওসি স্বপন কুমার মজুমদারের বাড়ী লক্ষিপুর জেলার রামগঞ্জে। দুই ছেলে সন্তানের জনক। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে পিএসআই হিসেবে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল চাঁদপুর জেলা। এর পর তিনি বরিশাল, খুলনা, সিএমপি’তে চাকুরী করেন। ২০১১ সালের ২৯ জুন তার পদোন্নতী হয়। তিনি পুলিশ পরিদর্শক হিসেবে কক্সবাজার জেলায় যোগদান করেন।
পরবর্তীতে তিনি কুমিল্লা, চাঁদপুর জেলায় ছিলেন। সর্বশেষ তিনি চাঁদপুর জেলা থেকে বদলী হয়ে রাজবাড়ী জেলায় যোগদান করেন। এর গতকাল বুধবার বিকালে গোয়ালন্দ ঘাট থানায় নবাগত ওসি হিসাবে যোগদান তিনি।নবাগত ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাদকের ওপর কোন ছাড় নয়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ঘাটে দালালী প্রথাটা দীর্ঘদিনের এটা এখন অনেকাংশে কমে আসছে, আশা করি এই ধারাটাও অব্যাহত থাকবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
