
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ২:২১

পলাশপুর জোন ৪০বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি,র সভাপতিত্বে মাসিক দরবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২৯ডিসেম্বর ২০২১ইং)দুপুরের দিকে পলাশপুর জোন ৪০বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের দরবার হলে মাসিক দরবার অনুষ্ঠিত হয়।

এতে পলাশপুর জোন ৪০বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাঃদেলোয়ার হোসাইন, সুবেদার মেজর মো:গোলাম মোহাম্মদ সহ বিভিন্ন ক্যাম্প হতে আগত ক্যাম্প কমান্ডাররা বক্তব্য দেন।
দরবারে পলাশপুর জোন ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি, উপস্থিত বিজিবি জোয়ানদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের সর্বত্র সরকারি ও বেসরকারি কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।পলাশপুর ৪০বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের জোয়ানরা সীমান্তে চোরাচালান রোধে কর্ম তৎপরতা ও দায়িত্বপালনে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি উপস্থিত বিজিবি জোয়ানদের সমস্যাদি অবগত হন এবং ব্যাটালিয়নের সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলের প্রতি আহবান জানান পলাশপুর জোন ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন
