
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ২১:৪৮

দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে।শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার আলীহাট ইউনিয়ন এর জামতলী মিশনে খ্রিস্টান ধর্ম অনুসারীদের উপস্থিতিতে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়।
শুভ বড়দিন উপলক্ষে গীর্জা ঘর আলোক সজ্জায় সজ্জিত করন, মোমবাতি জ্বালানো ও যীশু খ্রিষ্টের জন্ম দিনের আলোচনা অনুষ্ঠান এবং উপস্থিত সকল খ্রিস্টান অনুসারীদের নিয়ে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পাচঁবিবি উপজেলার পাথরঘাটা মিশনের (ফাদার / পাদরি) মারছিলুস। বিশেষ প্রাথর্নায় দেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

এদিকে হাকিমপুর (হিলি) পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন উপাসনালয়ে উপস্থিত হয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন। এসময় মেয়রকে রড়দিন উপলক্ষে তারা ফুল দিয়ে বরণ করে নেয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি