
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ২১:১৭

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা কালে হামলা হয়েছে। এতে ১০টি মোটরসাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রয়েড়া এলাকায় এ নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে।

নৌকা প্রতীকের প্রার্থী সাবদার হোসেন মোল্লা অভিযোগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী এম আব্দুল্লাহ’র সমর্থকরা এ হামলা ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। তারা নৌকা প্রতীকের প্রার্থীর মাইক্রোতেও হামলা করে।
শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নৌকা প্রতীকের প্রার্থী যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখন এ সহিংসতা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় উত্তেজনা চলছে। পুলিশ মোতায়েন আছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি