
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১৬:২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবনির্বাচিত ২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা শপথ নিয়েছেন। গোয়ালন্দ উপজেলায় বুধবার এই শপথ হয়।গোয়ালন্দ উপজেলার ২টি ইউপির নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১টার দিকে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে অতিথির হিসাবে বক্তব্য রাখেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল,
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন প্রমুখ।২টি ইউপির ১৮জন সাধারণ সদস্য ও ৬জন সংরক্ষিত নারী সদস্যসহ মোট ২৪ জন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।উল্লেখ্য, তৃতীয় ধাপে গত ১১ই নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উজানচর ইউনিয়ন পরিষদে গোলজার হোসেন মৃধা এবং ছোট ভাকলা ইউনিয়ন পরিষদে মোঃ আমজাদ হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি