
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ২১:৮

রাজবাড়ীর গোয়ালন্দে ২০ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবাসহ মো. রাব্বি মন্ডল (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া বদন মৃধা পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি রাজবাড়ী সদর পাঁচুরিয়া এলাকার মো. সুমন মন্ডলের ছেলে। এবং অপর পলাতক আসামী মো. সাহেব মৃধা (৩৫) উত্তর দৌলতদিয়া বদন মৃধা পাড়ার মৃত বদন মৃধার ছেলে।এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান, এসআই সৈয়দ ইমামুজ্জামান, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই সোহেল রানা, এএসআই ফারুক আহম্মেদ, এএসআই শফিউল আলম সঙ্গীয় ফোর্সসহ ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার বদন মৃধা পাড়ায় অভিযান চালিয়ে মো. সাহেব মৃধার বাড়ীর উঠনের উপর থেকে মো. রাব্বি মন্ডলকে গ্রেপ্তার করে।
এসময় অপর এক মাদক কারবারি দৌড়াইয়া পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামীর নিকট হতে সিমেন্টের বস্তা দিয়ে বানানো বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ২০ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তারা দুজন পেশাদার মাদক ব্যাবসায়ী এবং দুজনে একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গোয়ালন্দ থানা এলাকাসহ আশ পাশের এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. রাব্বি মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮, ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।