বুধবার, ৩ জুন, ২০২৬২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

স্বপ্নভঙ্গ ৫৪ শিশু শিক্ষার্থীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ৪:৬

শেয়ার করুনঃ
স্বপ্নভঙ্গ ৫৪ শিশু শিক্ষার্থীর

লটারির ফলাফলে নির্বাচিত হয়েও বয়স ৮ বছর পূর্ণ না হওয়ায় তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে পারল না ৫৪ শিশু শিক্ষার্থী। ফলে শিক্ষা জীবনের শুরুতেই কোমলমতি এসব শিশু শিক্ষার্থীর স্বপ্নভঙ্গের আশঙ্কায় অভিভাবকরা। 

সোমবার নাটোরের সরকারি বালক উচ্চ এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তিচ্ছু এই ৫৪ শিক্ষার্থীকে ভর্তি নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তবে বিষয়টি সুরাহার জন্য নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন স্কুল দুটির কর্তৃপক্ষ। নাটোরের জেলা প্রশাসকও বিষয়টি সুরাহার চেষ্টা করছেন বলে জানা গেছে।

আরও

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

সংশ্লিষ্ট স্কুল ও ভুক্তভোগীদের অভিভাবকসূত্রে জানা যায়, নাটোর জেলা শহরের মধ্যে অবস্থিত সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য লটারিতে ১২০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। অনলাইনে আবেদন করার পর ঢাকাসহ সারা দেশের স্কুলগুলোর মতোই কেন্দ্রিয়ভাবে নাটোরের এই দুটি সরকারি স্কুলের ফলাফল ঘোষণা করা হয়। 

আরও

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

গত ১৫ ডিসেম্বর ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের অভিভাবকরা শনি ও রোববার নাটোরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তি ফরম উত্তোলন করেন। এই ভর্তি ফরম উত্তেলন করতে গিয়ে ২৮ জন অভিভাবক জানতে পারেন, তাদের সন্তানদের বয়স ৮ বছর পূর্ণ না হওয়ায় তারা ভর্তি হতে পারবেনা। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মতিন শর্ত অনুযায়ী বয়স পূর্ণ না হওয়ায় তাদের ভর্তির সুযোগ নেই। 

শিশু শিক্ষার্থী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এসময় অভিভাবকদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, তাদের অনেকের সন্তানের বয়স আট বছর থেকে একদিন, দুইদিন বা এক সপ্তাহ মাত্র কম আছে। তবুও তাদের ভর্তি নেয়া হচ্ছে না। 

অভিভাবকরা আক্ষেপের সুরে বলেন, ভর্তি যদি না নেয়া হয় তাহলে তাদেরকে নির্বাচিত করা হল কেন? লটারির সময় কম বয়সীদের বাদ দিলেও কারও কোনও আপত্তি ছিল না। নির্বাচিত শিশুদেরকে ‘অভিনন্দন, আপনি নির্বাচিত এবং বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন’ লিখে মেসেজ পাঠিয়ে অভিনন্দন জানানো হয়েছে। কিন্তু এখন ভর্তি না নিলে তারা মানসিক বিপর্যয়ে পড়বে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে বিষয়টি জানার পর ১৭ জন অভিভাবক তাদের সন্তানদেরকে শিক্ষা জীবনের শুরুতেই স্বপ্নভঙ্গের আশঙ্কা থেকে বাঁচানোর জন্য নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন জানান। তারা দেশের প্রতিটি বিদ্যালয়েই এই সমস্যা রয়েছে- জানিয়ে তা সমাধানের জন্য দাবি জানান।

এ ব্যাপারে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, সরকারের দেয়া নীতিমালায় তাদের বয়স আট বছর পূর্ণ না হওয়ায় এসব শিক্ষার্থীকে ভর্তি নেয়ার কোনও সুযোগ নেই। তবে বিষয়টি সুরাহার জন্য নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

অপরদিকে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ জানান, আগামী ২২ ও ২৩ ডিসেম্বর তার বিদ্যালয়ে নির্বাচিতদের ভর্তি ফরম সংগ্রহ করে পরের দিন ভর্তির আহ্বান জানিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশে পরিষ্কারভাবে লিখে দিয়েছেন, আট বছরের নিচে কাউকে ভর্তি করা হবে না। এই স্কুলের নির্বাচিতদের তালিকায়ও আট বছর পূর্ণ না হওয়া ২৬ জন শিশু শিক্ষার্থী রয়েছে। 

নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আখতার হোসেন জানান, তিনি জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। 

জেলা প্রশাসক মো. শামীম আহমেদ বলেন, লটারির মাধ্যমে তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত ফলাফলে নির্বাচিত এসব শিশু শিক্ষার্থীর জন্য বিষয়টি বেদনাদায়ক। তারা নির্বাচিত হওয়ার খবরে যেমন উচ্ছ্বসিত হয়েছিল, এখন ততটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। 

তাই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যত দ্রত সম্ভব কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তিনির্ভর শিক্ষা বদলে দিচ্ছে স্কুল-কলেজের চিত্র

প্রযুক্তিনির্ভর শিক্ষা বদলে দিচ্ছে স্কুল-কলেজের চিত্র

দেশের বিভিন্ন স্কুল ও কলেজে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। ডিজিটাল বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এবং কম্পিউটার ল্যাব ব্যবহারের মাধ্যমে পাঠদান আরও সহজ ও কার্যকর হচ্ছে। শিক্ষা কর্মকর্তারা জানান, সরকারের ডিজিটাল শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষকরা ছবি, ভিডিও ও

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার প্রাথমিক পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা–সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে এই প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়। আগামী দুই–এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী। সারাদেশের মোট ৮৮০টি কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা প্রতিযোগিতায়

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই সকাল ১০টায় আবশ্যিক বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে। ধারাবাহিক লিখিত পরীক্ষা শেষে ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষার

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আবারও ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীকে হাতেনাতে নকল করতে ধরা না হলেও পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করলে তাকে নীরবে বহিষ্কার করা যাবে। কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের