
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ২২:১৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা। সোমবার (২০ ডিসেম্বর) হাকিমপুর পৌর শহরের বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার আয়োজনে ১০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম, (হাকিমপুর ঘোড়াঘাট সার্কেল) সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার, কালের কন্ঠ পত্রিকার হাকিমপুর (হিলি) প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
এছাড়াও উপস্থিত ছিলেন শুভ সংঘের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোহেল রানা সাধার সম্পাদক, নাসিম বাবু, ফারহান, এস্তাদুল, মাসুম, সিয়াম, মনিরুজ্জামান, নিলয়, তারিকুল, সাদিয়া, অনিকা, রকেয়া, মিতু, ফুল, রুবাইয়াসহ সকল সদস্য বৃন্দ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
