
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ২২:১৪

টাঙ্গাইলের ভূঞাপুরে “স্মার্টফোনে আসক্তি পড়াশোনার ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪৩তম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রমুখ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি