
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ২৩:৪১

মাদারীপুরের কালকিনি পৌরসভা উদ্যোগে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পৌরসভা চত্তরমাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌরমেয়র এস এম হানিফ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, এমপি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা তহমিনা সিদ্দিকী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য সাকিলুর রহমান সোহাগ তালুকদার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আবুল বাশার, পৌরসভা তাঁতীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন,কালকিনি ও ডাসার থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন।

এসময় প্রধান অতিথি ড.আবদুস সোবহান গোলাপ(এমপি) বলেন, ৭ ই মার্চের রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক ভাষন শোনার সৌভাগ্য আমার হয়েছিল। আমি তখন ১০ম শ্রেনীর ছাত্র।
বঙ্গবন্ধুর সেই ভাষনে আমার কমল মনে নারা দিয়েছিল। আমার ছোট বোনের মাটির তৈরি ব্যাংকটি ভেঙ্গে জমাকৃত টাকা চুরি করে নিয়ে, যুদ্ধে অংশগ্রহণ করি। দীর্ঘ নয় মাস, রক্তক্ষয়ি যুদ্ধ। ত্রিশ লক্ষ শহীদের ও দুই লক্ষ মা-বোনের সম্ভমহানী বিনিময়ে অর্জিত বাংলাদেশর ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন,
মুজিব আমার চেতনা,মুজিব আমার বিশ্বাস,মুজিব আমার আদর্শ,মুজিব মানেই বাংলাদেশ।