
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ২৩:৩৫

মেহেরপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করেছে জেলা আওয়ামীলীগ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি’র নেতৃত্বে র্যালীটি শনিবার বিকালে শহীদ ড. শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে কোর্ট মোড় গিয়ে শেষ।

মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য শামীম আরা হিরা, কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম শিলাসহ স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগের নেতা কর্মীরা র্যালীতে অংশগ্রহন করে।