
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ২১:২৮

চট্টগ্রামে মোটরসাইকেলে লরির ধাক্কায় আরিফ হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এতে সাঈদ হোসেন নামে আরও একজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরের বন্দর থানার কাস্টমস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আরিফ নগরের মধ্যম গোসাইলডাঙ্গা বড়বাড়ির এলাকার বাসিন্দা। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক। সাঈদ হোসেন ফকিরহাট গোসাইলডাঙ্গার কাউছার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাস্টমস এলাকার পাঁচ নম্বর গেট ব্রিজের ওপর মোটরসাইকেলে লরি ধাক্কা দিলে দুই জন আহত হয়। চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে রাত ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি