
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ২০:২২

যথাযোগ্য মর্যাদায় এবং বেশ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন হলো মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১। দিবসটি উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর প্রত্যুষে পঞ্চাশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু ম্যুরালে সকাল আট টায় এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন স্মৃতি স্তম্ভে সকাল সোয়া আটটায় পুষ্পস্তবক অর্পণ করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেন।

এরপর প্যারেড , শান্তির পায়রা উড়ানো এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে সকাল সাড়ে দশটায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে প্রতিবন্ধী চারজন শিশু শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলা মাঠে উপস্থিত সকলে জাতীয় পতাকা হাতে মাননীয় প্রধানমন্ত্রী'র শপথ বাক্য পাঠে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে অবস্থিত স্বাধীনতা স্মরণীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মহিউদ্দিন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি