
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১৬:৪৫

মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় হলের টিভি রুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন করে হল কর্তৃপক্ষ।
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজে সহযোগী অধ্যাপক মাহুয়া সাদিয়া ফারজানা।
এসময় হলের আবাসিক শিক্ষক ও হলের বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আবাসিক শিক্ষক মোঃ শরিফুল ইসলাম (জুয়েল), মোঃ মাসুদ রানা, মোঃ কামাল হোসেন, খন্দকার তাকদীর আহমেদ, মোঃ ওবায়দুল হক'সহ অনান্য শিক্ষক কর্মকর্তা ও হলের আবাসিক শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কেরাম, দাবা খেলা ও রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের এবং আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন দল, রানারআপ দল ও সেরা বিতার্কিকসহ উভয় দলের বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
