
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ২০:৫১

নিজস্ব জমি না থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি বঞ্চিত আসপিয়া ইসলাম কাজল এর পাশে দাড়িয়েছেন বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। শুক্রবার ১০ ডিসেম্বর সকালে তার দপ্তরে আনা হয় আসফিয়া এবং তার মা কে। উপজেলা নির্বাহী অফিসার জানান, একটু জমির জন্য একজন মেয়ে চাকরি পাবে না বিষয়টি তাকে নাড়া দিয়েছে।

তাই জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আসপিয়ার জন্য জমি দেয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন। যেহেতু মেয়েটির বাবা বেঁচে নেই, তাই ওর মা এবং ওর নামেই জমির ব্যবস্থার চেষ্টা চলছে। এ ব্যাপারে আসপিয়া উপজেলা নির্বাহী অফিসার এই কঠিন মূহুর্তে তার পাশে দাড়ানোর জন্য তাকে সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য পুলিশ কনস্টেবল পদে সকল ধাপ অতিক্রম করে চাকরি হওয়ার পরে জানতে পারে, তার নিজস্ব কোনো জমি না থাকায় চাকরি বঞ্চিত হচ্ছে। বিষয়টি বেশ আলোচিত হয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি