
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২১, ২১:২৫

আপনার অধিকার, আপনার কর্তব্যঃ দূর্নীতিকে না বলুন এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় আন্তর্জাতিক দূনীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক ও জাতীয় দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্নীতি প্রতিরােধ কমিটির সহযােগিতায় বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দূর্ণীতি বিরোধী পতাকা উত্তোলন , মানববন্ধন, বর্নাঢ্য র্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলন, মানববন্ধন ও বর্নাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. রাশেদুল হক রায়হান সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দূর্নীতি দমন কমিশনারের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা দূর্নীতি দমন কমিশনারের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শফি সহ প্রমুখ।

বক্তব্যে আলহাজ্ব মো.মোস্তাফা মুন্সী বলেন,
কোনো ট্যাগ পাওয়া যায়নি

আমাদের সকলকে নিজেদের মূল্যবােধ জাগ্রত করে দুর্নীতি প্রতিরােধে কাজ করতে হবে। প্রত্যেক বাব-মা তার সন্তানকে, শিক্ষক তার শিক্ষার্থীদের, পরিবারের বড়রা ছােটদের দুর্নীতির বিভিন্ন দিক সম্পর্কে ছােটবেলা থেকে শিক্ষাদান করবেন। যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতির ফলে নিজের, সমাজের ও দেশের যে ক্ষতি হয় তার কুফল সম্পর্কে সচেতন হয়।এ সময় অন্যন্যা বক্তরাও যার যার স্থান থেকে দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান বক্তরা।