
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২১, ২:১

ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। বর্তমান তিনজন চেয়ারম্যানসহ একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। অধিকাংশ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী দলীয় প্রার্থীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ১১ জন আ’লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। এ সুযোগে বিএনপি ও জামাত সমর্থক প্রার্থীরা ভালো ফলাফল করতে পারে। বর্তমানে নির্বাচনী মাঠে ৩৪ জন চেয়ারম্যান,৯৩ জন সংরক্ষিত সদস্য এবং ২৯৯ জন সাধারণ সদস্য পদের প্রার্থীরা নির্বাচনী মাঠ দাফিয়ে বেড়াচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান,সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের মাঝে মঙ্গলবার প্রতীক বরাদ্দ করা হয়। প্রতিক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন। প্রত্যেকটি ইউনিয়নে নৌকার প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী রয়েছে। ১নং ধামইরহাট ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামানের বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাবেক ইউনিয়ন আ’লীগের সভাপতি এটিএম বদিউল আলম।
আগ্রাদ্বিগুন ইউপিতে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী সাবেক ইউনিয়ন আ’লীগের সভাপতি ছালেহ উদ্দিনের বিপরীতে রয়েছে প্রস্তাবিত ইউনিয়ন আ’লীগের সহসভাপতি ঘোড়া প্রতিকধারী মো.আব্দুল লতিফ মীর। এছাড়া এখানে বিএনপির ইসমাইল হোসেন মোস্তাক মোটর সাইকেল ও আবু ছালেহ মো.মুজাফ্ফর শাহ আনারস মার্কা নিয়ে লড়ছেন। ৩নং আলমপুর ইউপিতে নৌকার প্রার্থী ইউনিয়ন আ’লগের সভাপতি মো.ওসমান গনির বিপরীতে ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন সরদার ঘোড়া মার্কা,অপর প্রার্থী আবু মুসা মোটর সাইকেল নিয়ে লড়ছেন।
এছাড়া এখানে জাকের পার্টির গোপালফুল নিয়ে তাসরিফ মেহেদী। এখানে সাবেক চেয়ারম্যান জামাত নেতা আনারস মার্কা আতাউর রহমান শক্তিশালী প্রার্থী। ৪নং উমার ইউপিতে নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ত্যাগী নেতা মো.ওবায়দুল হক সরকার। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারের নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের বিগত কমিটির সহদপ্তর সম্পাদক আনারস মার্কা প্রার্থী মাসুদুর রহমান সরকার। এছাড়া এখানে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উমার ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.আজাহারুল ইসলাম ঘোড়া প্রতিক নিয়ে লড়ছেন। ৫নং আড়ানগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহজাহান আলী কমল। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে আড়ানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এছাড়া এখানে ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রকেট আনারস এবং বিএনপির গত দুই বারের প্রার্থী শামীম কবির মিল্টন মোটর সাইকেল মার্কা নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। ৬নং জাহানপুর ইউপিতে সবচেয়ে প্রার্থী বেশি। এখানে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে নৌকা নিয়ে গতবারের প্রার্থী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লড়ছেন। বিগত দুটি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী চেয়ারম্যান উপজেলা আ’লীগের বিগত কমিটির সদস্য ওসমান আলী ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনী করছেন। এখানে বিএনপির তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন চশমা প্রতিকধারী মাসুদ রানা মইদুল,ইমতিয়াজ হোসেন রজনীগদ্ধা মার্কা,আল মামুন ফেরদৌস রনি ডোল মার্কা।

এখানে জাকের পার্টির জাকির হোসেন মুকুল গোলাপফুল,বিকল্পধারার বদিউল আলম মোটর সাইকেল মার্কা এবং স্বতন্ত্র হিসেবে আবু হাসনাত গোলজার আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭নং ইসবপুর ইউপিতে নৌকার প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহফুজুল আলম লাকী,বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইমরুল কায়েশ বাদল। এখানে বিএনপির বিগত দুই বারের প্রার্থী এসএম জাহাঙ্গীর আলম মোটর সাইকেল এবং স্বতন্ত্র হিসেবে অটো রিক্সা মার্কা নিয়ে আবু বক্কর দেওয়ান লড়ছেন।
৮নং খেলনা ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি ও ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন নৌকা মার্কা নিয়ে লড়ছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন আ’লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম ঘোড়া প্রতিক। এখানে বিএনপির প্রার্থী দুই বারের ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী আনারস এবং জাতীয় পার্টির আবুল হোসেন লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।
এছাড়া ৮টি ইউনিয়নে ২৯৯ জন সাধারণ সদস্য এবং ৯৩ জন সংরক্ষিত আসনের প্রার্থীরা নির্বাচনী মাঠে দাফিয়ে বেড়াচ্ছেন। ৮টির মধ্যে ধামইরহাট ও উমার ইউপিতে এভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য,উপজেলার আটটি ইউনিয়নে মোট সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৪শত ১৮ জন। পুরুষ ভোটার রয়েছে ৬৯ হাজার ৩শত ১জন এবং মহিলা ভোটার রয়েছে ৬৯ ১শত ১৭ জন। আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।