
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২১, ১:১৪

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধামইরহাট সরকারি এম এম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বান, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ম্যানেজার বিমল কুমার রুরাম,ী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো.ইলিয়াস আলম,ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির প্রোগ্রাম অফিসার যোনাস কস্তা,নাথন চৌকিদার,মুকুল বৈরাগী,শ্যামল মন্ডল,প্রদীপ মারিও হাসদা,

জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আকতার সুরভী,রোজলিন মিতু কোরাইয়া,হেমন্ত গোমেজ,লজি মুখিম প্রমুখ। ১৯৭১ সাল থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে দরিদ্র ও হত-দরিদ্র পরিবারের শিশুদের কল্যাণে শিশু সুরক্ষা,শিক্ষা ও আর্থিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রমগুলো স্থানীয় সরকার কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে ৭০ সাল থেকে অদ্যবধি পর্যন্ত ওয়ার্ল্ড ভিশনের সার্বিক কার্যক্রমের উপর ভিডিও ডকোমেনটরী প্রদর্শন করা হয়। শেষে দেশত্ববোধক গানের তালে শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি