
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২১, ৩:৫২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুর সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইসমাইল হোসেন বাবু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বাবুর বাড়ি ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামে।রোববার সকাল ৮ টার দিকে বিদ্যুতায়িত হয়ে বাবুর অকাল মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা শাহআলম জাহিদ ও মাহবুব রশিদ জানান, রোববার সকালে বৈদ্যুতিক সেচ যন্ত্র দিয়ে পুকুর সেচতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মারা যায় বাবু।ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি