
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২১, ১৮:২৯

চট্টগ্রামের খুলশি থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন।আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আসিক বলেন, চট্টগ্রামের খুলশিতে পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।জানা গেছে, নিহত পুলিশ সদস্য মো. মনিরুল ইসলাম (৪৪) নোয়াখালী জেলার কে বি এম ফয়েজুর রহমানের ছেলে। তবে অন্যজনের নাম পাওয়া যায়নি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি