
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ২২:৮

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন,
মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারি হিজলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আঃ মাজেদ, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীগণ। উক্ত সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের বিষয়েও আলোচনা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি