
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৭:৩৩

কুমিল্লা দেবীদ্বারে নিখোঁজের ৪ দিন পর ফতেহাবাদ পূর্বপাড়া বিলের পাশে পুকুর থেকে রিকশা চালক মোঃ সেন্টু মিয়া(৪৫)'র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি পথচারীর চোখে পড়ে, পরবর্তীতে সময়ের সাথে সাথে মানুষের ভীড় জমতে থাকে সেখানে। এসময় থানা পুলিশকে খবর দিলে থানা তদন্ত কর্মকর্তা মারুফ রহমান, এসআই বাতেন ও এসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
নিহত সেন্টু মিয়া দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন'র খাইয়ার গ্রামের (বক্তার বাড়ি) মৃত আব্দুল মতিন মিয়ার পুত্র। তিনি পেশায় একজন রিকশাচালক। নিহত সেন্টু মিয়া গত ২১নভেম্বর (রোববার) বিকেলে রিকশা চালাতে বের হয়ে পরে আর তিনি বাসায় ফিরেনি। স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টু মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এ রিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার তিন সন্তানের মধ্যে দুজন শারীরিক প্রতিবন্ধী বলেও জানা যায়।

এবিষয়ে এসআই বাতেন জানান, নিহতের শরীরে কোথাও কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি, লাশ অর্ধগলিত। তবে রিকশা ছিনতাই করার জন্যই শ্বাসরোধ করে এই হত্যা কান্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন, মামলা প্রক্রিয়াধীন। ঘটনা তদন্তে র্যাব, পুলিশ ও পিবিআই সহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।উল্লেখ্য, সেন্টু মিয়া নিখোঁজের দু'দিন পর ২৩নভেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫ টায় থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন, নিহত সেন্টু মিয়ার বড়ভাই মোঃ মোস্তফা কামাল'র স্ত্রী মোসাম্মৎ হাসিনা বেগম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি