
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১৮:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের প্রথমবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষায় ২১.৭৫ শতাংশ পাস এবং ৭৮.২৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভার্চুয়ালি এ ফল প্রকাশ করেন।এ পরীক্ষায় মোট পাস করেছেন ৫ হাজার ৭৯ জন শিক্ষার্থী।
এর আগে গত ২২ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এতে ১২৫০ আসনের বিপরীতে লড়েন ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিল প্রায় ২২ জন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি