
প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ২১:১৭

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রলিচাপায় এক ছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার বাবা-মা।সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলার গোপাল নগরে এ ঘটনা ঘটে।নিহত ছাত্রী ওই গ্রামের আশাদুল ইসলামের মেয়ে রৌজা (১০)। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সোমবার (২২ নভেম্বর) সকালে মোটরসাইকেলে করে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়তে যাচ্ছিল রৌজা। সড়কে একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সবাই ছিটকে রাস্তার ওপর পড়ে যান।

এ সময় একটি ট্রলি তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রৌজাকে মৃত ঘোষণা করেন।গাংনী থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, এ সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি