
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ২৩:৮

টাঙ্গাইলের ভূঞাপুরে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছেন মিরা খাতুন (৩২) নামে এক এনজিও কর্মী। সে সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) এর ভূঞাপুর উপজেলার ফলদা শাখার মাঠ সংগঠক।শনিবার (২০ নভেম্বর) ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ হন তিনি। তার গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার সালেঙ্গায়।

এসএসএস ভূঞাপুরের ফলদা শাখার ব্যবস্থাপক বন্যা আক্তার ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ভূঞাপুর থানার (এসআই) বাহার আলম জানান, আমরা দ্রুত তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি