
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ২১:৩১

রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে প্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী জেলার দক্ষিণ মাটিপাড়া গ্রামের মো. ইমান আলী মোল্লার ছেলে মো. সুমন মোল্লা (২৫) ও মো. কালাম মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২০)।

রোববার ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ডিবি'র এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ কক্সবাজার থেকে পেটের ভিতরে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে আসা দুই জন মাদক ব্যবসায়ীকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে গ্রেপ্তার করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি