
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ২২:২৫

মাদারীপুরের ডাসারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগনের ভোটে নির্বাচিত হয়েও আতঙ্কে কাটছে কর্মি সমর্থকদের। জানা যায়,বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষনা কৃত ২য় ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হয় ১১ নবেম্বর রোজ বৃহস্পতিবার।
কালকিনি ও ডাসার উপজেলা মিলে মোট ১৩টি ইউনিয়নে নির্বাচন হয়। এতে নৌকা প্রতীক নিয়ে মাত্র তিনটি ইউনিয়নে জয় লাভ করে আ'লীগ। গোপালপুর ইউনিয়নে আ'লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন গোপালপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার। সতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা নিয়ে নির্বাচন বর্তমান চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর। এতে আনারস মার্কা ২৪৫৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
পরে বিজয় চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর, ৭,৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ শিলা আজাদ, ৯ নং ওয়ার্ডের মোঃ মোশারফ হাওলাদার ও ৮ নং ওয়ার্ডের বিজয় মেম্বার মোঃ রেজাউল খন্দকার, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক এর সাথে সৌজন্যে সাক্ষত করেন।

চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বরের নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য মোঃ হাবিবুর রহমান চুন্নু মাতুব্বর বলেন, উক্ত নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার পর থেকেই নৌকা মার্কার কর্মি সমর্থকরা আমাদের উপর দফায় দফায় বিভিন্ন ধরনের হামলা চালায়। তারা ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় লগি বৈঠার মহড়া দিয়ে জনমনে আতঙ্ক ছড়ায় এবং আনারসের কর্মিদের মারধর করে।
তিনি আরো বলেন, রাতের আধারে আমার নিজ ঘর থেকে তুলে নেয়ার চেষ্টা করলে জনগন তাদের আটক করে পুলিশের কাছে তুলে দেন। আমরা এখনও আতঙ্কের মধ্যেই আছি।